শিরোনামঃ
আব্দুল জলিল ১৪-০৯-২০২২ ০৫:৩০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও প্লাবণভূমিতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার বেলা এগারটায় কাজিপুরের দুবলাই প্লাবনভূমিতে ১০ থেকে ১৫ সেঃমিঃ রুই ,কাতলা ও মৃগেল জাতীয় ৫০ কেজি মাছ অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবিএম আরিফুল ইসলাম।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান মাহমুদুল হক, কাজিপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান আলী উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিসসূত্রে জানা গেছে, আগামী দুইদিনে মোট ৩শ ৪৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com