সলঙ্গায় ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের
১৮ এপ্রিল, ২০২৬ ০৭:৪৪ অপরাহ্ন

  

সলঙ্গায় ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৪-০৯-২০২২ ০২:০৫ অপরাহ্ন
সলঙ্গায় ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের
জি,এম স্বপ্না : সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক-পিকআপের সংঘর্ষে ট্রাকচালক হাশেম(৩২) নিহত হয়েছেন। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে সলঙ্গা থানার ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক হাশেম সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি বাজার এলাকায় ট্রাক- পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনার পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৪-০৯-২০২২ ০২:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 223 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com