সিরাজগঞ্জের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সাথে রান ডেভেলপমেন্ট সোসাইটির মহাসচিবের মতবিনিময় স্টাফ রিপোর্টারঃ দেশে নতুন প্রতিষ্ঠিত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি, এমপিভূক্তি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে সেবা সংস্থা রান ডেভেলপমেন্ট সোসাইটি। এলক্ষ্যে বিভিন্ন সময়ে এই সংগঠনটি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ রক্ষা করা, সরকারি আদেশসমূহ যথাযথভাবে পালনের বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা প্রদান ও সহযোগিতা করাসহ এমপিওভূক্তির চূড়ান্ত কাজগুলো করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন রান ডেভেলপমেন্ট সোসাইটির মহাসচিব ইলিয়াস রাজ । সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা সরকারের সব নির্দেশনা মেনে কাজ করছি। সমাজের অবহেলিত , সুবিধবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছি। আশা করি গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই কাজকে মূল্যায়ণ করবেন। ইতোমধ্যে আমরা অনেকদূর এগিয়েছি। আশা করছি সংশ্লিষ্ট দপ্তর শিঘ্রই ভালো কিছু ঘোষণা করবেন। এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কোন ধোকায় ভুল না বুঝে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আপনাদের সব কাজ করতে হবে। আশা করি তাহলেই আমরা এই লড়াইয়ে জয়ী হবো ইনশাল্লাহ।
কাজিপুর উপজেলা সদরে অবিস্থত এ ওয়ান শিশু স্বর্গের অফিসে প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যমশীল যুব সংস্থা ইউজেস এর নির্বাহী পরিচালক নুর আলম সিদ্দিকী, ক্যাট এর পরিচালক সুমন, মোঃ ওয়াজেদ আলী বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির নেত্রী শারমিন জাহান রিমু। মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলার ৫২টি বিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।