শিরোনামঃ
আব্দুল জলিল ০৮-০৯-২০২২ ০৬:০৪ অপরাহ্ন |
স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সমাজসেবামূলক কাজে আগ্রহী ব্যক্তিগণ স্বেচ্ছাশ্রমে দুই হাজার তালবীজ রোপন করেন। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী থেকে বগুড়া জেলার ধুনট হয়ে শেরপুর উপজেলা অবধি ১৮ কিলোমিটার মহাসড়কের দুইপাশে এই তালবীজ রোপন করা হয়েছে।বজ্রপাত থেকে রক্ষা পেতে মহাসড়কের দুই পাশে এই বীজ রোপন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে শালফা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন রাস্তায় বিতরণ কাজের উদ্বোধন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন রাজফুল ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের ও আমরা ধুনটবাসী সংগঠনের উদ্যোগে তালবীজ রোপনকাজে অংশ নেন বদ্বীপ বাংলাদেশ সম্পাদক ফজলুল হক মনোয়ার, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল জলিল, ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান নির্বাহী প্রভাষক সাইফুল ইসলাম নাবিল, অধ্যক্ষ ইউসুফ আলী, সাংবাদিক শহিদুল ইসলাম শাওন, এনামুল হক মনি, নাবিউর রহমান চয়ন, আলম হোসেন, মাহমুদুল হাসান, শাহীন আলম, নির্জন, আবু সাইম, আব্দুল মজিদ। উল্লেখ্য গত ২০১৬ সাল থেকে রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্ট দেশের নানা অঞ্চলে স্বেচ্ছাশ্রমে তাল ও খেজুরবীজ রোপন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com