কাজিপুরে ইউরিয়া সারের বিতরণ ব্যবস্থাপনার কারণে -নেই দালালদের দৌরাত্ম -কৃষক পাচ্ছেন ন্যায্যমূল্যে সার
১৭ এপ্রিল, ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে ইউরিয়া সারের বিতরণ ব্যবস্থাপনার কারণে -নেই দালালদের দৌরাত্ম -কৃষক পাচ্ছেন ন্যায্যমূল্যে সার

আব্দুল জলিল
০৬-০৯-২০২২ ০৬:১১ অপরাহ্ন
কাজিপুরে ইউরিয়া সারের বিতরণ ব্যবস্থাপনার কারণে -নেই দালালদের দৌরাত্ম -কৃষক পাচ্ছেন ন্যায্যমূল্যে সার

- নেই দালালদের দৌরাত্ম। নেই সারের কোন সংকট। তালিকাভূক্ত ডিলার কিংবা খুচরা ডিলারদের বাগে এনে নিজে তদারকি করে সার বিতরণ করছেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম। তিনি উপসহকারি কৃষি অফিসার এবং প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান মেম্বরদের নিয়ে যৌথভাবে এই সার বিতরণকাজ পরিচালনা করে আসছেন। ফলে কাজিপুরে সারের জন্যে কোন হাহাকার কিংবা কোন বিশৃঙ্খল পরিস্থিতি নেই। কাজিপুরে ইউরিয়া সার সহ অন্যান্য সারের যে চাহিদা তার পুরোটাই সরকারিভাবে সরবহার করা হয়েছে উপজেলা কৃষি অফিসসূত্রে জানা গেছে।  à¦—ত দুই সপ্তাহ যাবৎ রেশনিং করে এলাকায় এলাকায় সার চলছে এই বিতরণ কাজ। এতে করে কৃষকও তার নিজের এলাকায় পাচ্ছেন কাঙ্ক্ষিত সার।

কাজিপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলায় ১০ হাজার ৭০০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান,  à¦šà¦²à¦¤à¦¿ মৌসুমে এ রিপোর্ট লেখা অবধি সাড়ে ১২ হাজার মেঃটন ইউরিয়া সার কৃষকদের মাধ্যমে বন্টন করা হয়েছে। জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, কৃষক সবাই এলাকাভিত্তিক সারের সরবহার ও তদারকি ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় কৃষকেরা ন্যার্যমূল্যে সার পাচ্ছেন। পুরো রোপা আমন মৌসুমই এই পদ্ধতিতে সার বিতরণ হবে বলেও তিনি জানান। এই কাজের সবার সহযোগিতার জন্যে তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।


আব্দুল জলিল ০৬-০৯-২০২২ ০৬:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 434 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com