শরতে যমুনায় বাড়ছে পানি
০৫ মে, ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন

  

শরতে যমুনায় বাড়ছে পানি

আব্দুল জলিল
০৫-০৯-২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন
শরতে যমুনায় বাড়ছে পানি

বর্ষা পেরিয়ে শরতের প্রথম মাসের শেষ সপ্তাহে এসে যমুনায় বাড়ছে পানি। এতে করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার ঢালে বা জেগে ওঠা চরের জমিতে রোপিত রোপা ধান চাষিরা শঙ্কায় রয়েছেন। সেইসাথে শীতের আগাম সবজিচাষিরাও অপেক্ষা বাড়ছে। ইতোমধ্যে অনেকে শীতের সবজি চাষের জন্যে জমি নির্বাচন করে পরিচর‌্যার কাজ শুর করে দিয়েছেন। কিন্তু গত চারদিন যাবৎ যমুনায় পানি বাড়ার কারণে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় শনিবার ৫২ সেন্টি মিটার রবিবার ৩৬ সেন্টিমিটার এবং সোমবার ভোর ছয়টায় ১০ সেন্টিমিটার পানি বেড়েছে।  

 সোমবার সকালে কাজিপুর পয়েন্টে যমুনার পানি সমতল ১৩.৬৬ মিটার। বিপদসীমার ১৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমা-১৫.২৫ মিটার।

 এর আগে গত জুন মাসের শুরুতে প্রথম দফায় যমুনায় পানি বাড়তে থাকে। ১৮ জুন বিপৎসীমা অতিক্রম করে এ নদীর পানি। ২৩ জুন থেকে পানি কমতে শুরু করে।

দ্বিতীয় দফায় পানি বাড়ে ২৯ জুন থেকে। আবার ৩ জুলাই থেকে পানি কমতে থাকে।

তৃতীয় দফায় যমুনার পানি বৃদ্ধি পায় গত ২৩ জুলাই থেকে। গত ৬ আগস্ট থেকে পানি কমতে থাকে। এরপর যমুনার কাজিপুর পয়েন্টে পানি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিলো। কিন্তু হঠাৎ করেই গত ৩১ আগস্ট থেকে যমুনার পানি চতুর্থবারের মতো বাড়তে শুরু করে।

 সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।  

অপরদিকে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, গত ৩১ আগস্ট যমুনায় পানি বাড়তে শুরু করেছে। আরও তিনদিন পানি বাড়তে পারে। তবে বিপৎসীমা অতিক্রম করার কোন সম্ভাবনা নেই।

 কাজিপুর উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম বলেন, যদি পানি আর না বাড়ে তাহলে কৃষকের তেমন ক্ষতি হবে না।


আব্দুল জলিল ০৫-০৯-২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 253 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com