শিরোনামঃ
আব্দুল জলিল ০২-০৯-২০২২ ০৪:০৮ অপরাহ্ন |
স্টাফ রিপোটারঃ মাসের প্রত্যেক শুক্রবার নিয়ম করে রাজধানীর ছিন্নমূল মানুষদের একবেলার খাবার বিতরণ করছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। আজ শুক্রবার নামাজ শেষে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
হাইকোর্ট মসজিদ প্রাঙ্গণে বাদ জুম্মা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম। তার সাথে ছিলেন জোটের সাধারণ সম্পাদক চলচ্চিত্র প্রযোজক অনুপ কুমার বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী রাশেদুল ইসলাম রাজিব ও দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুল।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com