ডেপুটি স্পিকারের সাথে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির শুভেচ্ছা সাক্ষাৎ
আব্দুল জলিল
৩১-০৮-২০২২ ০১:০৩ অপরাহ্ন
|
|
ডেপুটি স্পিকারের সাথে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির শুভেচ্ছা সাক্ষাৎ
নব নির্বাচিত মাননীয় ডেপুটি স্পিকার এডভোকেট শামসুল হক টুকু এমপি'র সাথে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত। বুধবার দুপুরে ডেপুটি স্পিকারের বাসা ন্যাম ভবনে গিয়ে তারা সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক জনাব শেখ শাহ আলম, সাধারন সম্পাদক চলচ্চিত্র প্রযোজক জনাব অনুপ কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অসীম ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব।
আব্দুল জলিল ৩১-০৮-২০২২ ০১:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 380 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ