শিরোনামঃ
আব্দুল জলিল ৩০-০৮-২০২২ ০৫:৩৮ অপরাহ্ন |
প্রথমবারের মতো সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বজ্রপাত থেকে মৃত্যুর ঝুকি প্রতিরোধে বজ্রপাত নিরোধক দন্ড স্থাপন করা হয়েছে।
গত তিনদিন যাবৎ কাজ করে মঙ্গলবার দুপুরে স্থাপন কাজ শেষ হয়েছে। নিরোধক দন্ড দুটি উপজেলার বেশি বজ্রপাতপ্রবণ স্থান যমুনার মেঘাই ঘাট ও ছালাল ঘাটে স্থাপন করা হয়েছে।
দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের এই কাজটির বাস্তবায়ন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা। তিনি জানান, দন্ড দুটি স্থাপনে ব্যয় হয়েছে ১২ লক্ষ টাকা। দন্ডের চারপাশে ৯০ মিটার এলাকায় কোন বজ্রপাত ঘটলে তা রোধ করবে এই দন্ড। তবে কাজিপুর প্রচন্ড বজ্রপাত ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় এই প্রকল্পের মাধ্যমে আরও দন্ড গুরুত্বপূর্ণ স্থানসমূহে স্থাপন করার পরিকল্পনা চলমান রয়েছে। উল্লেখ্য গত দুইমাসে বজ্রপাতে কাজিপুরে তিনজন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছে পাঁচজন। #
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com