মানব কল্যাণে কাজ করায় প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপকে পদক প্রদান
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৬-০৮-২০২২ ১০:০৮ অপরাহ্ন
|
|
মানব কল্যাণে কাজ করায় প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপকে পদক প্রদান
জি,এম স্বপ্না :
রায়গঞ্জ উপজেলার "স্বপ্ন নিয়ে
পথ চলা সংগঠন" এর ২য় বর্ষ পূর্তি উপলক্ষ্যে শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৩ টায় ধানঘড়া ইউনিয়ন পরিষদ হল রুমে কেক কর্তন এবং স্বেচ্ছাসেবী সংগঠন ও বিশেষ ব্যক্তিদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধানঘড়া ইউপি চেয়ারম্যান জনাব মীর ওবায়দুল ইসলাম মাসুম। বক্তব্য রাখেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম খান, প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের চিফ এডমিন শাহ আলম, এডমিন হারুনর রশিদ, সাগর আহমেদ রকি,স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের এস.এম.বাহাদুর আলী সহ গন্যমান্য ব্যক্তি বর্গ এ সময় উপস্থিত ছিলেন। মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপের চীপ এডমিন শাহ আলমের হাতে সম্মাননা ক্রেস্টর তুলে দেন। এ ছাড়াও অনুষ্ঠানে মানব কল্যাণে বিশেষ গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করার জন্য জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিশেষ ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৬-০৮-২০২২ ১০:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 286 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ