কাজিপুরে কারখানায় অভিযানঃ বিপুল পরিমাণ পশুখাদ্য জব্দ
২২ অক্টোবর, ২০২৬ ০৬:৪৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে কারখানায় অভিযানঃ বিপুল পরিমাণ পশুখাদ্য জব্দ

আব্দুল জলিল
২৫-০৮-২০২২ ০৫:৫২ অপরাহ্ন
কাজিপুরে কারখানায় অভিযানঃ বিপুল পরিমাণ পশুখাদ্য জব্দ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছালাভরা বাজারে এসএ এগ্রোভেট নামের একটি পশুখাদ্য ও ওষুধ কারখানায় অভিযান চালায় ভ্র্যাম্যমান আদালত। অভিযানে প্রায় পাঁচলক্ষ টাকা  মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ও অন্য কোম্পানির মোড়ক লাগানো খাবার ও ওষুধ জব্দ করা হয়।

 

 

নিয়মিত বাজার ব্যবস্থাপনা তদারকির আওতায় বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কাজিপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  এবিএম আরিফুল ইসলাম ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালান। আদালত এসময় ওই প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ ও কোন প্রকার প্রশিক্ষণপ্রাপ্ত বৈধ  ফার্মাসিস্ট এবং কেমিস্ট ছাড়াই প্রাণীর নানা জাতের খাবার ও ওধুষ তৈরির বিষয়টি হাতেনাতে ধরে ফেলে। পরে অবৈধ ওষুধগুলি বাইরে এনে তা ধ্বংস করা হয়। শুধুমাত্র প্রাণীর ওষুধ তৈরির জন্য কাটাগরি-১ এর আওতায় একটি প্রাথমিক সনদ নেয়া ওই প্রতিষ্ঠানে  চারবছর যাবৎ প্রায় কুড়ি প্রকার ওষুধ তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। 

পরে ভ্রাম্যমাণ আদালত রুহুল আমিন লাকুকে চল্লিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা  ডাঃ দিদারুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ মাহমাদুল হাসান, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, জেলা ড্রাগ সুপারভাইজার মরুময় সরকার প্রমূখ।

 উপজেলা ভেটেনিরারি সার্জন ডাঃ মাহমুদুল হাসান বলেন, ওই প্রতিষ্ঠানের মালিক শুধুমাত্র ক্যাটাগরি-১ এর আওতায় একটি সনদ নেন ২০১৯ সালে। সেটির মেয়াদও শেষ হয়েছে গতবছর। কিন্তু তিনি আর নবায়ন করেননি। আর  এখানে খাবার ও ওষুধ তৈরির জন্যে কোন প্রকার লোকবলও নেই।


আব্দুল জলিল ২৫-০৮-২০২২ ০৫:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1212 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com