সলঙ্গায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২১-০৮-২০২২ ০৮:১৩ অপরাহ্ন
|
|
সলঙ্গায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
জি,এম স্বপ্না :
সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সলঙ্গা থানার নলকা ইউপির এরান্দহ গ্রামের আমির হোসেনের পুত্র আবুল হাশেম (৩৫)। ঘটনাটি ঘটেছে, ২১শে আগষ্ট রবিবার সকাল ৮ টায় ঢাকা-বগুড়া মহাসড়কে সলঙ্গা থানার নলকা ব্রীজে। ৫ নং ওয়ার্ডের মেম্বর আ: রাজ্জাক সহ প্রত্যক্ষদর্শীরা জানান,প্রতিদিনের মতই সকালে আলোকদিয়া এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে সাইকেল নিয়ে উল্লেখিত সময়ে মহাসড়ক পার হচ্ছিল। এমন সময় নলকা নতুন ব্রীজের পশ্চিম মাথায় উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। মুমুর্ষ অবস্থায় সিরাজগঞ্জ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর জানান,ভোর বেলা সড়ক দুর্ঘটনার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই পরিবারের লোকেরা তাকে নিয়ে চলে গেছেন।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২১-০৮-২০২২ ০৮:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 260 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ