বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কাজিপুর উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণাঃ আহবায়ক কমিটি গঠন
০৫ মে, ২০২৬ ০৯:২৫ অপরাহ্ন

  

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কাজিপুর উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণাঃ আহবায়ক কমিটি গঠন

আব্দুল জলিল
১৯-০৮-২০২২ ০৫:৫১ অপরাহ্ন
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কাজিপুর উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণাঃ আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখা ও গান্ধাইল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেইসাথে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলা সিমান্তবাজার ফ্রেন্ডস কফিসপে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিটির সভাপতি সহকারি অধ্যাপক আবদুল জলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার, সুরকার ও চলচ্চিত্র পরিচালক শেখ শাহ আলম। সভায় উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৫ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের আহবান জানান।

 সেইসাথে গান্ধাইল ইউনিয়ন কমিটি ও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রাশেদুল ইসলাম রাজীবসহ সংগঠনের নেতৃবৃন্দ।

 পরে উপজেলা কমিটির আহবায়ক হিসেবে সাংবাদিক আবদুল জলিল, যুগ্ন সম্পাদক আলী হায়দার  ও সদস্য হিসেবে আমিনুল ইসলাম লিটন, এসএম আল ইমরান ও আবুল কালাম আজাদ ফকিরকে দায়িত্বভার দেয়া হয়েছে। 


আব্দুল জলিল ১৯-০৮-২০২২ ০৫:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 447 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com