শিরোনামঃ
আব্দুল জলিল ১৫-০৮-২০২২ ০৫:৩০ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সংগঠন কাজিপুর প্রেসক্লাবের সদস্যগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করেছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে দিনটি পালন করছে। তারই ধারাবাহিকতায় সাংবাদিকগণ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্তাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এসময় সাংবাদিকদের সাথে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ-১ প্রকৌশলী তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি শাজহাহান আলী, সাধারণ সম্পাদক ও সহকারি অ্ধ্যাপক আবদুল জলিল, সহ সভাপতি সাংবাদিক টিএম কামাল, সাংবাদিক শফিকুল ইসলাম, আব্দুর রহিম, মোহাম্মদ আশরাফুল, মিজান রহমান, কোরবার আলী, জহুরুল ইসলাম, এনামুল হক মনি, নাবিউর রহমান চয়ন, আবু তৈয়ব সুজয়, লিমন হেলাল, রুবেল আহমেদ প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com