শিরোনামঃ
আব্দুল জলিল ০৮-০৮-২০২২ ০৬:১৮ অপরাহ্ন |
জাতীয় দৈনিক কালেরকণ্ঠের কাজিপুর উপজেলা প্রতিনিধি আবদুল জলিল বিশেষ সম্মাননা পেয়েছেন। কাজিপুর উপজেলা ভূমি অফিসের আধুনিকায়ন ও জনবান্ধর কর্মপরিবেশ নিশ্চিতকরণ কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদনের জন্যে তিনি এই সম্মাননা পেলেন। রবিবার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।একই সাথে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম পিআইও একেএম শাহা আলম মোল্লা এবং কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার ভূমি অফিসের উন্নয়নে অবদান রাখায় সম্মাননা পান। বিভাগীয় প্রশাসন রাজশাহীর এই স্মারক প্রদান করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ, এনডিসি । এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব আবু তাহের মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোঃ জিয়াউল হক । উল্লেখ্য কাজিপুর উপজেলা ভূমি অফিসের আধুনিকায়ন সম্পর্কিত একাধিক প্রতিবেদন কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com