শিরোনামঃ
আব্দুল জলিল ২৯-০৭-২০২২ ০৪:১৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বজ্রপাতে মনছের আলী ও নুরুজ্জামান নামের দুই কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের মাইজবাড়ী চরে এই ঘটনা ঘটেছে।
মাইজবাড়ী ইউনিয়নের সদস্য ও মাইজবাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম জানান, দুপুরে প্রচন্ড বজ্রসহ বৃষ্টির মধ্যে ওই দুই কৃষক পাটগাছ কাটতেছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দুৃই কৃষক মারা যান এবং নুরুজ্জামালের স্ত্রী আনোয়ারা খাতুন আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com