কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বললেন সবই ভূয়া এবং ভিত্তিহীন
০৬ মে, ২০২৬ ০৫:২১ পূর্বাহ্ন

  

কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বললেন সবই ভূয়া এবং ভিত্তিহীন

আব্দুল জলিল
২২-০৭-২০২২ ০৪:১৫ অপরাহ্ন
কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বললেন সবই ভূয়া এবং ভিত্তিহীন

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান তার বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবী করেছেন। গতকাল ২১শে জুলাই (বৃহস্পতিবার) বিকেলে তিনি তার নিজ বাসভবনে সাংবাদিকদের ডেকে এই কথা জানান । গত ২০ জুলাই ‘কাজিপুরের নিশ্চিন্তপুরে পাট বীজ ও সার আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান খায়রুল কবিরের বিরুদ্ধে"  শিরোণামে একটি নিউজ প্রকাশিত হলে তার প্রতিক্রিয়ায় চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, মূলত সাংবাদিক তার জায়গা থেকে সরে এসে অসত্য তথ্য দিয়ে এসব লিখেছে। আমি নিজে এই বিষয়টি উপজেলা সমন্বয় কমিটির মিটিং এ উত্থাপন করেছিলাম। সৎ সাহস না থাকলে সেটি সম্ভব ছিলো না। নিজেকে আ.লীগের একজন নিবেদিতপ্রাণ চেয়ারম্যান হিসেবে দাবী করে খায়রুল জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি। এরকম ক্ষুদ্র তুচ্ছ বিষয়ে আমার কোন লোভ নেই। আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হয়রানি ও মান সম্মান ক্ষুন্ন করতে একটি মহল চক্রান্ত করে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য  লিখিয়েছে। আমি এই উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যে এবং বানোয়াট সংবাদের তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি।এসময় নিশ্চিন্তপুর ইউনিয়নের নির্বাচিত সদস্য খন্দকার লুৎফর রহমান, জলিল উদ্দিনসহ স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।   


আব্দুল জলিল ২২-০৭-২০২২ ০৪:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 605 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com