মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘরের চাবি পেলেন কাজিপুরের ৬২ টি পরিবার
০৬ মে, ২০২৬ ০৪:০৮ পূর্বাহ্ন

  

মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘরের চাবি পেলেন কাজিপুরের ৬২ টি পরিবার

আব্দুল জলিল
২১-০৭-২০২২ ০৬:৪০ অপরাহ্ন
মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘরের চাবি পেলেন কাজিপুরের ৬২ টি পরিবার

মুজিববর্ষ উপলক্ষে নেয়া আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ২য় ধাপে সিরাজগঞ্জের কাজিপুরে  ভূমিহীন ও গৃহহীন ৬২ টি পরিবার পেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘরের চাবি। এ উপলক্ষ্যে  বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল দশটায় কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।  কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা সহকারী কমিশনার ভূমি এ বি এম আরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, কাজিপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, উপজেলা  ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, তেকানী ইউপি চেয়ারম্যান হারুনার রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা।

উল্লেখ্য,  সিরাজগঞ্জ জেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে ৪২৯ টি গৃহ নির্মাণ করা হচ্ছে। সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ ভবন থেকে সরাসরি (ভার্চুয়ালি) মিটিং-র মাধ্যমে জমি ও গৃহ অসহায় দরিদ্র ভূমিহীন গৃহহীনদের মাঝে হস্তান্তরের উদ্বোধন করেন।  


আব্দুল জলিল ২১-০৭-২০২২ ০৬:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 353 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com