কাজিপুর থানার ওসি বললেন- এলাকার চুরি, সন্ত্রাস, ইভটিজিং বন্ধে গ্রাম পুলিশের ভূমিকা রয়েছে
০৬ মে, ২০২৬ ০৭:৪১ পূর্বাহ্ন

  

কাজিপুর থানার ওসি বললেন- এলাকার চুরি, সন্ত্রাস, ইভটিজিং বন্ধে গ্রাম পুলিশের ভূমিকা রয়েছে

আব্দুল জলিল
১৮-০৭-২০২২ ০৪:৪৬ অপরাহ্ন
কাজিপুর থানার ওসি বললেন- এলাকার চুরি, সন্ত্রাস, ইভটিজিং বন্ধে গ্রাম পুলিশের ভূমিকা রয়েছে

স্টাফ রিপোর্টারঃ ‘অতীতের যেকোন সময়ের চেয়ে বর্তমান গ্রামপুলিশ সমাজের নানা অন্যায়- দুর্নীতি বন্ধে ভূমিকা রেখে চলেছেন। একইসাথে তারা জন্ম-মৃত্যুর নিবন্ধন ও এলাকায় নানা প্রকল্পের খোঁজ খবর নেয়ার কাজগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে চলেছেন বলে জানান কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত (পিপিএম)। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে তিনি বলেন, এখন ডিজিটাল যুগ।সমাজে যেকোন প্রকারের অসঙ্গতি দেখলেই সঙ্গে সঙ্গে তা জানানো দরকার। এতে করে সমাজে অপরাধের মাত্রা অনেকাংশে কমে যাবে। সোমবার দুপুরে কাজিপুর থানায় নিয়মিত সাপ্তাহিক চৌকিদারী প্যারেডে এসব কথা বলেন তিনি।

কাজিপুর থানার সাপ্তাহিক চৌকিদারী প্যারেডে উপস্থিত ছিলেন সকল দফাদার ও চৌকিদারগণ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাসিবুল্লাহ হাসিব ।

এসময় কাজিপুর থানা এলাকায় সংঘটিত চুরি, আত্মহত্যা, ডাকাতি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত , বাল্য বিবাহ এবং ইভটিজিং বন্ধ করতে ওসি কাজিপুর তাদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত প্যারেডে অংশ নেয়া  গ্রামপুলিশগণও এ বিষয়ে থানা পুলিশকে সার্বক্ষণিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।


আব্দুল জলিল ১৮-০৭-২০২২ ০৪:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 308 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com