বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত
আব্দুল জলিল
১৬-০৭-২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন
|
|
বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো তিন জনে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাবটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
বিষয়গুলো নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সিদ্দিকুর রহমান।
তিনি আরও জানান, নওগাঁ থেকে আসা নওগাঁ ট্রাভেলসের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে আখী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও নিহতদের লাশ শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প তাদের হেফাজতে নিয়েছে।
আব্দুল জলিল ১৬-০৭-২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 434 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ