কাজিপুরে রানী দিনমনি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠিত স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রানী দিনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক পুনর্মিলনী (১৯৫৭-২০২১) অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১১ জুলাই) বেলা এগারটায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সুধীজনদের অংশগ্রহণে এক আনন্দর্যালি উপজেলা শহর প্রদক্ষিণ করে। এরপর দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিমল কুমার তরফদার, কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, প্রাক্তন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুসলিম উদ্দিন নাদু তালুকদার, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, বিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক জান্নাতুল হক শাপলা ও বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ক্ষুদিরাম চন্দ্র।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডেপুটি ডিরেক্টর ও কাজিপুর শুভসংঘের প্রধান উপদেষ্টা সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক, রাজু, সৌরভ প্রমূখ বক্তব্য রাখেন।
শুরুতে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বক্তারা ঐহিত্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির পড়ালেখার মান উন্নীতকরণসহ নানা বিষয়ে জোর দেন। একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠার যাবতীয় বিষয়ে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবার প্রত্যয় ব্যক্ত করেন।
বিকেলে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন দেশের প্রথিতযশা শিল্পীগণ। এরপর ওই বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি, পরিচালনা কমিটির সদস্যগণ ও শিক্ষকদের বিশেষ সম্মাননা প্রদান করা জয়।#