জনপ্রিয় দুই কিংবদন্তী শিল্পীর মৃত্যুতে বঙ্গামাতা সাংস্কৃতিক জোটের সভাপতির শেখ শাহ আলমের শোক প্রকাশ
১৯ এপ্রিল, ২০২৬ ০৮:০৩ পূর্বাহ্ন

  

জনপ্রিয় দুই কিংবদন্তী শিল্পীর মৃত্যুতে বঙ্গামাতা সাংস্কৃতিক জোটের সভাপতির শেখ শাহ আলমের শোক প্রকাশ

আব্দুল জলিল
০৮-০৭-২০২২ ০৫:৩০ অপরাহ্ন
জনপ্রিয় দুই কিংবদন্তী শিল্পীর মৃত্যুতে বঙ্গামাতা সাংস্কৃতিক জোটের সভাপতির শেখ শাহ আলমের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টারঃ  কিংবদন্তী সুরকার, সঙ্গীতজ্ঞ আলম খান এবং জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি , বিশিষ্ট গীতিকার ও সুরকার এবং চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম। আজ( ৮ জুলাই) বেলা সাড়ে এগারটায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে জনপ্রিয় সুরকার আলম খান এবং উত্তরায় নিজ বাসায় সকাল সাড়ে সাতটায় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা যান।  শেখ শাহ আলম আজ এক শোকবার্তায় দুই দিকপালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিশিষ্ট অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) আজ সকালে রাজধানীর উত্তরার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

অন্যদিকে আলম খান ২০০১ সাল থেকে শরীরের নানা জটিলতায় ভুগছিলেন। তিনিও দেশে বিদেশে চিকিৎসা নিয়েছেন। ডাক দিয়েছেন দয়াল আমারে, তুমি তো এখন আমারি কথা ভাবছোসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আলম খান।  


আব্দুল জলিল ০৮-০৭-২০২২ ০৫:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 497 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com