মাইজবাড়ি ইউনিয়নবাসীকে ঈদুল আযহায় শুভেচ্ছা জানিয়েছেন আবু শাহিন মুনজু
০৬ মে, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন

  

মাইজবাড়ি ইউনিয়নবাসীকে ঈদুল আযহায় শুভেচ্ছা জানিয়েছেন আবু শাহিন মুনজু

আব্দুল জলিল
০৮-০৭-২০২২ ০৩:১৫ অপরাহ্ন
মাইজবাড়ি ইউনিয়নবাসীকে ঈদুল আযহায় শুভেচ্ছা জানিয়েছেন আবু শাহিন মুনজু

স্টাফ রিপোর্টারঃ  পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ৬ নং মাইজবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নব্বইয়ের দশকের ছাত্র নেতা বর্তমানে রাজউক কর্মকর্তা আবু শাহিন মোহাম্মদ মুনজু। প্রতি বছরই তিনি শুভেচ্ছা জ্ঞাপন ও  আশপাশের মানুষের নানা সমস্যায় সহায়তার হাত বাড়িয়ে দেন। ঈদ এলেই এলাকার মানুষের মাঝে এসে তিনি সবার সাথে কুশল বিনিময় করেন। দেন নানা সহায়তা। এলাকার মসজিদ-মন্দির, বিয়ে, সৎকার, কোন পালাপার্বণ উপলক্ষ্যে তিনি সাধ্যমতো সহায়তা করেন। বিভিন্ন্ সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানেও দাওয়াত দিলে অতিথি হন।

 তিনি বিশিষ্ট আবৃত্তিকার ও অভিনয় শিল্পীও। কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বেলতৈল গ্রামের মরহুম ডাঃ আজাহার আলী সরকারের পুত্র তিনি।

 ঈদুল আযহা উপলক্ষ্যে ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে আবু শাহিন মুন্জু বলেন, ঘরবন্দী ঈদের হাত থেকে আমরা এবার মুক্ত হয়েছি। ইনশা আল্লাহ এবার সবাইকে নিয়ে মুক্ত মাঠের নিঃশ্বাস নিতে নিতে ঈদের জানাজ আদায় করতে পারবো। আমি আমার গ্রামবাসী ও ইউনিয়নবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মোবারক...   

 


আব্দুল জলিল ০৮-০৭-২০২২ ০৩:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 605 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com