কাজিপুরের সোনামুখী ইউনিয়নের দেড় হাজার হতদরিদ্র পেলেন বিশেষ সহায়তার চাল
০৬ মে, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন

  

কাজিপুরের সোনামুখী ইউনিয়নের দেড় হাজার হতদরিদ্র পেলেন বিশেষ সহায়তার চাল

আব্দুল জলিল
০৭-০৭-২০২২ ০৫:৪০ অপরাহ্ন
কাজিপুরের সোনামুখী ইউনিয়নের দেড় হাজার হতদরিদ্র পেলেন বিশেষ সহায়তার চাল

স্টাফ রিপোর্টারঃ কাজিপুরের সোনামুখী ইউনিয়নের প্রায় দেড় হাজার হতদরিদ্র পেলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার। বৃহস্পতিবার সোনামুখী ইউনিয়ন পরিষদ থেকে প্রতিজনকে দশ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

সকালে এই বিতরণ কাজের উদ্বোধন করেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষ্যে আমার ইউনিয়নবাসীর জন্যে এই চাল উপহার হিসেবে দিয়েছেন। আশা করি যোগ্য মানুষই এটা পেয়েছে এবং তারা নিজেদের প্রয়োজনে মেটাবেন।

এসময় সোনামুখী ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য রিপন মিয়া, মামুনুর রশিদ, মতিয়ার রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ০৭-০৭-২০২২ ০৫:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 242 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com