শিরোনামঃ
আব্দুল জলিল ০৬-০৭-২০২২ ০৬:০৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্চের কাজিপুর উপজেলার মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত হলো। আজ শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এমপিওভুক্ত প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নিম্নমাধ্যমিক থেকে মাধ্যমিকে উন্নীত হলো তিনটি প্রতিষ্ঠান।
নিম্মমাধ্যমিক থেকে মাধ্যমিকে উন্নীত প্রতিষ্ঠানগুলো হলো- ডিগ্রি দোরতা উচ্চ বিদ্যালয়, মাথাইলচাপড় আদর্শ উচ্চ বিদ্যালয় এবং জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়।
নতুন করে নিম্নমাধ্যমিক শাখার এমপিওভূক্ত প্রতিষ্ঠানগুলো হলো- গিরিশ জুনিয়র হাই স্কুল, রেহাইশুড়িবেড় বালিকা বিদ্যালয়, চাঁদ নগর উচ্চ বিদ্যালয়, কবিহার উচ্চ বিদ্যালয় ও পূর্বরেহাইশুড়িবেড় জুনিয়র বালিকা বিদ্যালয়। দীর্ঘদিন পরে এমপিওভূক্ত হওয়ায় এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ শিক্ষামন্ত্রীসহ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
জিসিজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম জানান, দীর্ঘ দেড়যুগ পরে আমরা নবম দশমের এমপিওভূক্তি পেলাম। এতে করে শিক্ষকগণ নতুন উদ্যেমে পাঠদানে মনোনিবেশ করতে পারবেন। আমি শিক্ষামন্ত্রীসহ মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com