কাজিপুরের সোনামুখী -ভানুডাঙ্গা জিসি রাস্তায় ব্যবহৃত ইট-খোয়া মেশিনের চাপে হচ্ছে পোড়ামাটি- সতর্কীকরণপত্র প্রদান
০৬ মে, ২০২৬ ০৩:৩৩ অপরাহ্ন

  

কাজিপুরের সোনামুখী -ভানুডাঙ্গা জিসি রাস্তায় ব্যবহৃত ইট-খোয়া মেশিনের চাপে হচ্ছে পোড়ামাটি- সতর্কীকরণপত্র প্রদান

আব্দুল জলিল
০৫-০৭-২০২২ ০৫:৪৭ অপরাহ্ন
কাজিপুরের সোনামুখী -ভানুডাঙ্গা জিসি রাস্তায় ব্যবহৃত ইট-খোয়া মেশিনের চাপে হচ্ছে পোড়ামাটি- সতর্কীকরণপত্র প্রদান

স্টাফ রিপোর্টারঃ কাজে অনিয়মের অভিযোগে একে একে ছয়বার পাঠানো হয়েছে পত্র। কিন্তু এরপরেও নিজের স্বভাব বদলানটি ঠিকাদারী প্রতিষ্ঠানটি। অবশেষে কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রকৌশলীর অফিস কাজিপুর। এমন ঘটনাই ঘটেছে আজ মঙ্গলবার সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী জিসি-ভানুডাঙ্গা জিসি রাস্তাটির নির্মাণকাজে ক্ষেত্রে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই রাস্তার প্রশ্বস্তকরণ কাজে ব্যাপক অনিয়নের অভিযোগ মেসার্স এমএ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের বিরুদ্ধে। কিন্তু এরপরেও নিম্নমানের ইটা. খোয়া দিয়ে চলছে রাস্তা প্রশ্বস্তকরণ কাজ।

 

কাজিপুর উপজেলা প্রকৌশলীর অফিসসূত্রে জানা গেছে, আট কোটি টাকা ব্যয়ে সোনামুখী জিসি-ভানুডাঙ্গা জিসি রাস্তাটির প্রশ্বস্তকরণ কাজটি পায় মেসার্স এমএ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রকশন। গত বছরের ২৬ সেপ্টেম্বর এই কাজের উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের পর থেকে ওই ঠিকাদার রাস্তাটি নির্মাণে নিম্নমানের সরঞ্জামাদি ব্যবহার করছেন। এ বিষয়ে ঠিকাদারকে বারবার সতর্ক করা হলেও প্রতিবারই ভালো কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ঘুরে ফিরে তারা একইভাবে নিম্নমানের কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার দুপুরে সরেজমিন ওই রাস্তার সোনামুখী পয়েন্টে গিয়ে দেখা গেছে নিম্নমানের ইট, খোয়া ফেলে মেশিন দ্বারা সমান করা হচ্ছে। এসময় মেশিনের চাপে খোয়াগুলো ভেঙ্গে একবারে পোড়ামাটির আকার ধারণ করছে। দেখে মনে হচ্ছেনা যে এখানে খোয়া ব্যবহার করা হয়েছে। এসময় ওই পয়েন্টে কাজের দেখভালকারী উপসহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম জানান, আমি অন্য সাইডের কাজ দেখতে গেছি।এসে দেখি এসব করছে তারা(ঠিকাদারের লোকজন)।বিষয়টি তৎক্ষনাৎ উপজেলা প্রকৌশলী স্যারকে জানিয়ে ওই কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

এসময় সেখানে উপস্থিত ছাত্রলীগ নেতা পবিত্র সাহা জানান, রাস্তার কাজে এতো খারাপ ইটের খোয়া ব্যবহার করছে যে, সামান্য চাপেই খোয়া ভেঙ্গে পোড়ামাটির মতো হয়ে যাচ্ছে। এভাবে রাস্তা হলে সেটি টিকবে না। দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।

 এবিষয়ে কথা বলতে ঠিকাদার হাবিবুর রহমানকে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।

 কাজিপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন জানান, এর আগে ওই ঠিকাদারকে ছয়টি পত্রের মাধ্যমে ভালো কাজ করতে সতর্ক করা হয়েছে। আজকে অনিয়মের অভিযোগে ওই রাস্তার কাজ বন্ধ করে দেয়া হয়েছে। শেষবারের মতো ঠিকাদারকে আরেকটি সতর্কীকরণ পত্র প্রদান করা হয়েছে।


আব্দুল জলিল ০৫-০৭-২০২২ ০৫:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 346 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com