শিরোনামঃ
আব্দুল জলিল ০৩-০৭-২০২২ ০৭:০০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্যতম বড় সংগঠন দি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ প্রদান করেছে। একই অনুষ্ঠানে সংগঠনটিতে সামাজিক ও টেকসই উন্নয়নে অনন্য অবদান রাখায় চারজনকে ক্রেস্ট প্রদান করা হয়।
রোববার দুপুরে উপজেলার চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, ‘দি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন সকল ভালো কাজে তাদের সরব উপস্থিতি আমাকে মুগাধ করেছে। একইসাথে তারা সমাজের ানগ্রসর মানুষের জন্যে প্রকল্প হাতে নিয়েছে। এইকাজগুলো দেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে। এমনি করেই সমাজ একদিন সমৃদ্ধ হবে। প্রতিষ্ঠানটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তারা এইরকম মানবদরদী কাজগুলো অব্যাহত রাখবে। সভাপতিত্ব করেন চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ বাদশা তালুকদার।
সংগঠনটির প্রচার সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, দি ফ্রেন্ডস্ এসোসিয়েশনের সাবেক সভাপতি সাজেদুল করিম স্বপন, সহ-সভাপতি কামাল পাশা পাভেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com