শিরোনামঃ
আব্দুল জলিল ০২-০৭-২০২২ ০৫:৪৯ অপরাহ্ন |
সারা দেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কাজিপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা এগারটায় মাধ্যমিক সমিতি কাজিপুর উপজেলা শাখার আয়োজনে কাজিপুর উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনন চলাকালে কাজিপুর উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি টি এম আতিকুর রহমান নান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি বিএস সি। আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, মোকতাল হোসেন, নুরুল ইসলাম , লুৎফর রহমান, সুপার আব্দুর রহমান প্রমূখ । পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com