অধিগ্রহনকৃত ভুমির ন্যায্য মুল্যের দাবীতে হাটিকুমরুলে জনতার সভা
২৩ এপ্রিল, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন

  

অধিগ্রহনকৃত ভুমির ন্যায্য মুল্যের দাবীতে হাটিকুমরুলে জনতার সভা

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৯-০৬-২০২২ ০৮:৪৩ অপরাহ্ন
অধিগ্রহনকৃত ভুমির ন্যায্য মুল্যের দাবীতে হাটিকুমরুলে জনতার সভা
জি,এম স্বপ্না : সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বর এলাকায় মহাসড়ক প্রসস্থ করন ওও ওভার ব্রীজ করার জন্য সরকারি ভাবে অধিগ্রহনকৃত ভুমি, ভবণ মালিক ও ব্যবসায়ীদের নায্যমুল্য আর ক্ষতি পুরনের দাবীতে জনতার সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ জুন) বিকেল ৪ টায় হাটিকুমরুল রোড হাজী ইমান আলী কমপ্লেক্সের ২য় তলায় কনফারেন্স রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সলঙ্গা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় এবং ভুমি মালিক আব্দুস সাত্তার সুলতানের সভাপতিতে বক্তব্য রাখেন,বিগেইন টাউয়ার এর সত্বাধিকারী আল বাকী,আলহাজ্ব শফিকুল,আলাউদ্দিন মন্ডল,মমতাজ ফিলিং স্টেশন এর মালিক ও সাবেক মিল্ক ভিটার চেয়ারম্যান,আব্দুর রাজ্জাক,মাহমুদুল হাসান,মাসুদ রানা শান্ত,রন্জু আলম,,সাবেক ইউপি সদস্য মোহাব্বত আলিসহ অনেকে। এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অধিগ্রহনকৃত ভুমি ও ভবনের ন্যায্যমুল্য আর দোকানীদের ব্যবসা প্রতিষ্ঠানের উপযুক্ত ক্ষতিপুরনের দাবী জানান।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৯-০৬-২০২২ ০৮:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 480 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com