শিরোনামঃ
আব্দুল জলিল ২০-০৬-২০২২ ০৮:০১ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা দুর্যোগ_ব্যবস্থাপনা_অধিদপ্তরের ২০২১-২০২২ অর্থ বছরে জাতীয় শুদ্ধচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। জাতীয় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০১৭ এর আলোকে দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরাধীন প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে হতে মোট ১২ জনকে এই পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের উপ পরিচালক(প্রশাসন-১) মো. আমিনুল হক।
গত রবিবার(১৯ জুন) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ তার নিজ কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় একেএম শাহা আলম মোল্লাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন ।
এসময় ডিডিএলজি তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, এডিসি সার্বিক মোহাম্মদ মনির হোসেন, এডিসি রাজস্ব মো. মোবারক হোসেন, জেলা ত্রাণ ও পূণর্বাসণ কর্মকর্তা আক্তারুজ্জামানসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তির বিষয়ে কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা একেএম শাহা আলম মোল্লা সোমবার দুপুরে সাংবাদিকদের জানান,‘ এই অর্জন আমাকে কর্তব্য পালনে অনুপ্রেরণা জোগাবে। জেলা প্রশাসক স্যারসহ জেলা পর্যায়ের সংশ্রিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।উপজেলায় টিমওয়ার্ক কাজে সহায়তাদানকারী কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী স্যার, সহকারি কমিশনার(ভূমি) এবিএম আরিফুল ইসলাম, জনপ্রতিনিধিসহ সংশ্লিল্ষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই সম্মান অক্ষুণ্ণ রাখতে নিষ্ঠার সাথে কাজ করে যাবো।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com