শিরোনামঃ
আব্দুল জলিল ১৯-০৬-২০২২ ০৯:৩২ পূর্বাহ্ন |
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকার সাভারে নানা আয়োজন আর আনন্দের মধ্য দিয়ে গত শনিবার শেষ হয়েছে দুই দিনব্যাপী কালের কণ্ঠ শুভসংঘ জাতীয় সম্মেলন-২০২২। সম্মেলনে শুভ কাজের সম্মাননা স্মারক পেলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা কমিটির উপদেষ্টা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন । বিশিষ্ট কথাসাহিত্যিক, নাট্যকার ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন এই সম্মাননা স্মারক তুলে দেন।
গত দুই বছরের কাজ পর্যবেক্ষণ করে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় সেরা সংগঠকদের। প্রকৌশলী সাখাওয়াত হোসেন কাজিপুরের মানুষের জন্যে নানা সময়ে তার আরও একটি সংগঠন ভয়েস অব কাজিপুর এবং শুভ সংঘের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
পুরস্কার পেয়ে ভালো লাগছে জানিয়ে প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, এই অর্জন আমাকে আরও দায়িত্ব নেবার পথ করে দিলো।সারা দেশের মাত্র দুজন এই ক্যাটাগরিতে পুরস্কার পেলাম। এখন থেকে নতুন চেতনায় অসহায়দের পাশে দাঁড়াবার প্রত্যয় ব্যক্ত করছি। এসময় এই পুরস্কারের জন্যে মনোনয়ন দেয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সবুজ প্রকৃতির মাঝে গণস্বাস্থ্য কেন্দ্র পিএইচএ অডিটরিয়ামে অনুষ্ঠিত শুভসংঘের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম দিন শুক্রবার প্রতিভার খোঁজে পুরস্কার বিতরণী ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। বিভিন্ন বিভাগে ৫৭ জন বিজয়ীকে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে শুভ সংঘের কাজিপুর উপজেলা শাখার উপদেষ্টা আব্দুর রাজ্জাক এবং রিপন আহসান ঋতু অংশ নেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com