পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ১০দিন ব্যাপী আনন্দ আয়োজন
১৯ এপ্রিল, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন

  

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ১০দিন ব্যাপী আনন্দ আয়োজন

আব্দুল জলিল
১৬-০৬-২০২২ ০৬:৫৫ অপরাহ্ন
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ১০দিন ব্যাপী আনন্দ আয়োজন

আবদুল জলিলঃ

  আর কয়েকদিন পরেই উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আর এই আয়োজনকে ঘিরে সাজ সাজ রব পড়ে গেছে চারিদিকে। সেই আয়োজনে শরিক হয়েছেন বঙ্তমাতা সাংস্কৃতিক জোট।

আজ  বৃহস্পতিবার( ১৬ জুন) বেলা  ১১ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় আগামী ২৫ জুন বাঙ্গালীর গৌরব ও সক্ষমতার প্রতিক স্বপ্নের পদ্মা সেতুর বর্ণাঢ্য উদ্বোধন আয়োজনকে উৎসবমুখর করার লক্ষ্যে ১০ দিনব্যাপী আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি ।

বঙ্গবন্ধু, বঙ্গমাতা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন ও পদ্মা সেতু নিয়ে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব শেখ শাহ আলমের কথা ও সুরে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নিজস্ব শিল্পীদের গান বাজিয়ে মানিক মিয়া এভিনিউ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া, সিনিয়র সহসভাপতি মির্জা সাখাওয়াত হোসেন, সহ সভাপতি জয়নুল আবেদিন চৌধুরী সুফল, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, এস বিজয়, সাংগঠনিক সম্পাদক সাহেলা আক্তার, শেখ রজনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব, অর্থ সম্পাদক আলভি সরকার, সহ অর্থ সম্পাদক রাজিয়া বেগম, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুল, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক জারা অন্তরা, ধর্ম বিষয়ক সম্পাদক চান মিয়া শিকদার, নির্বাহী সদস্য ড. সামসাদ নওরিন, ডাঃ ফরহাদ মন্জুর, ফয়েজ উল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


আব্দুল জলিল ১৬-০৬-২০২২ ০৬:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 392 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com