শিরোনামঃ
আব্দুল জলিল ১৫-০৬-২০২২ ০৫:৪৫ অপরাহ্ন |
মাদকের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৫ জুন) সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর অবধি কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহাআলম মোল্লার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন্নাহার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, কাজিপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
অনুষ্ঠানে ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধিগণ দলগতভাবে মাদকের বিরুদ্ধে তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com