পিতা এম মনসুর আলীর প্রতিষ্ঠিত কলেজে পুত্র মোহাম্মদ নাসিমকে স্মরণ
০৬ মে, ২০২৬ ০৭:৫৫ অপরাহ্ন

  

পিতা এম মনসুর আলীর প্রতিষ্ঠিত কলেজে পুত্র মোহাম্মদ নাসিমকে স্মরণ

আব্দুল জলিল
১৪-০৬-২০২২ ০৮:২৫ পূর্বাহ্ন
পিতা এম মনসুর আলীর প্রতিষ্ঠিত কলেজে পুত্র মোহাম্মদ নাসিমকে স্মরণ

আবদুল জলিল : 

 পিতা ছিলেন স্বাধীনতার রূপকারদের অন্যতম। ছিলেন চার সিপাহসালারের একজন।স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীও তিনি ছিলেন। তার পুত্র উত্তরবঙ্গের উন্নয়নের সূতিকাগার, ক্ষণজন্মা পুরুষ মোহাম্মদ নাসিম। তিনি জীবদ্দশায়  অনেকগুলো মন্ত্রণালয় ও দলের পদ সামলেছেন।মন্ত্রীত্বের পাশাপাশি ছিলেন প্রচন্ড দক্ষ একজন সংগঠক। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে  আওয়ামীলীগের লীগের প্রেসিডিয়াম সদস্য, চৌদ্দ দলের মুখ্যপাত্র করেছিলেন। কাজিপুরের  উন্নয়ন স্বপ্নচারী এই মহান নেতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে 

দোয়া মাহফিল ও স্বরণ সভার আয়োজন করে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ।  

সোমবার (১৩ জুন)সকাল  ৭.৩০ মিনিটে এ দিবসটি উপলক্ষে কলেজ জামে মসজিদে খতমে কুরআন, এতে অংশ নেয় কাজিপুর আহমেদ আলী এতিম খানার শিক্ষার্থীবৃন্দ।সকাল ১০ টায়  কলেজ চত্বরে মোহাম্মদ নাসিম এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ হলরুমে মোহাম্মদ নাসিম এর জীবন ও কর্ম সম্পর্কে এক আলোচনা সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের স্মৃতিচারণ করেন  কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস, উপাধ্যক্ষ রেজাউল করিম। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান, মাহমদুল হাসান মাজেদ, সহকারী অধ্যাপক আতাউর রহমান, প্রভাষক এস এম আদিলুজ্জামান, আল আমিন প্রমুখ।

এ সময় বক্তরা  বলেন, মোহাম্মদ নাসিম ছিলেন সাহসী ও নির্ভীক জনদরদীনেতা। তার প্রচেষ্টাতেই উপজেলা সহ অন্যান্য অঞ্চলের   ব্যাপক উন্নয়ন হয়েছে।  তার মৃত্যুতে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে তা কোন দিন ই পুরণ হবার নয়। তিনি ছিলেন কাজিপুর তথা সিরাজগঞ্জের উন্নয়নের যাদুকর,তারই নেতৃত্বে সিরাজগঞ্জ তথা কাজিপুরে সরকারি বিভিন্ন স্থাপনা নির্মিত হয়েছে। তিনি নেতা কর্মী ও সাধারণ জনগণকে মুহূর্তের মধ্যে আপন করে নিতেন,তার সময়ে কোন মাস্তানী, চাঁদাবাজি, দুর্নীতিবাজরা মাথা তুলে কথা বলতে সাহস পেত না।তিনি প্রতিটি মানুষের হৃদয়ে জাগ্রত থাকুক,তার আর্দশকে ধারণ করে আগামী প্রজম্মকে পথচলার আহবান জানান বক্তারা।

ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান মুক্তার  সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ কর্মকর্তা কর্মচারীগণ।    

পরে মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

 


আব্দুল জলিল ১৪-০৬-২০২২ ০৮:২৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 443 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com