আগামীকাল মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
০৬ মে, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

  

আগামীকাল মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

আব্দুল জলিল
১২-০৬-২০২২ ০৬:০১ অপরাহ্ন
আগামীকাল মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার(১৩ জুন)।২০২০সালের এই দিনে তিনি  চিকিৎসাধীন অবস্থায়  ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ওই  বছরের ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরবর্তী সময়ে কভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এলেও স্ট্রোকজনিত জটিলতায় চিকিৎসকরা জরুরিভিত্তিতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করেন। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ডিপ কোমায় ছিলেন।

 দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে  মোহাম্মদ নাসিমের  নির্বাচনী এলাকা কাজিপুরে বেলা ১১ টায় শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে দোয়া ও আলোচানা অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা আ.লীগ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাসিমপুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।


আব্দুল জলিল ১২-০৬-২০২২ ০৬:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 526 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com