কাজিপুরে ঝড়ে উপড়ে পড়া বটগাছ হঠাৎ গেলো দাঁড়িয়ে – এলাকায় তোলপাড়
০৬ মে, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

  

কাজিপুরে ঝড়ে উপড়ে পড়া বটগাছ হঠাৎ গেলো দাঁড়িয়ে – এলাকায় তোলপাড়

আব্দুল জলিল
১১-০৬-২০২২ ০৫:৩৫ অপরাহ্ন
কাজিপুরে ঝড়ে উপড়ে পড়া বটগাছ হঠাৎ গেলো দাঁড়িয়ে – এলাকায় তোলপাড়

আবদুল জলিল.

  যদি শোনেন উপড়ে পড়া একটি বটগাছ হঠাৎ আগের মতো দাঁড়িয়ে গেছে তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই অবাক হবেন। অথবা তর্ক শুরু করবেন এটি আসলে সত্যি নয়। কিন্তু যাই বলুন এমন ঘটনাই ঘটেছে কাজিপুরের স্থলবাড়ি গ্রামে।

 

গত ১ বৈশাখের ঝড়ে উপড়ে পড়া ডালপালা কাটা একটি বটগাছ আগের স্থানে দাঁড়িয়ে গেছে। গাছের গোড়ার শিকড়গুলোর অনেকখানি  ছিড়ে গেছে। সেই ছেড়া শিকড়গুলো সহ গাছটি এখন দাঁড়িয়ে রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের গ্রাম থেকে মানুষ ওই বটগাছটি দেখতে আসছেেএদিকে উপড়ে পড়া গাছ কিভাবে দাঁড়িয়ে গেলো এ নিয়ে চলছে এলাকাব্যাপী আলোচনা। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী পূর্বপাড়া গ্রামে।

 শনিবার(১১ জুন) দুপুরে সরেজমিন ওই গাছের নিকট গিয়ে দেখা গেছে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া ওই বটগাছের চারপাশ ঘিরে বেড়া দিচ্ছেন স্থানীয়রা। গাছের গোড়ায় জায়নামাজ বিছিয়ে দেয়া হয়েছে। এরইমধ্যে কেউ কেউ সেখানে টাকা পয়সাও ফেলেছে।

 সেখানে উপস্থিত ওই বট গাছটির পাশের বাড়ির সোবহান মিয়া(৬৪) জানান, সকালে ওই বটগাছের পাশে অবস্থিত মসজিদে ফজরের নামাজ পড়েছি। যাবার সময়ও দেখেছি গাছটি পড়েই ছিলো। নামাজ পড়ে কোরআন তেলায়াত করছি। এসময় আনুমানিক সোয়া সাতটার দিকে কয়েকজন ছেলেপেলে চিৎকার করে বলতে থাকে দেখো দেখো বটগাছ নড়ছে। বাইরে এসে দেখি সত্যিই বটগাছটি সোজা পূর্বের মতো দাঁড়িয়ে গেছে।

সেখানে উপস্থিত স্থলবাড়ি গ্রামের স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুবুর রহমান বিপ্লব জানান, বটগাছটি  উপড়ে গেলে ওটা বিক্রি করে দেয়া হয় বলে শুনেছি। যারা কিনেছে তারা পুরো গাছটির ডালপালা কেটে শুধু পনের হাত লম্বা কান্ডটি রেখে দিয়েছিলো। সকালে খবর পেলাম সেটা দাঁড়িয়ে গেছে। এসে দেখি সত্যিই তাই।

এসময় ওই গ্রামের প্রবীণ মুরব্বি লুৎফর রহমান বলেন, ‘কয়দিন আগে ওই গাছের কাছ(নিকট) থাইকা সাপুড়ে আইসা চারডা গোখরো সাপ ধইরা নিয়া গ্যাছে।গাছ ভাইঙ্গা পড়ায় ওগুইল্লা(সাপ) আশপাশে পলায়া (পালিয়ে) আছিলো। আবার আইজক্যা গাছ খাড়ায়া গেলো। সবই আল্লাহ ইচ্ছা। বাপ জন্মেও এমন ঘটনা দেহি নাই।

 ওই গ্রামের ইউপি সদস্য আনোয়ার মুন্সী জানান, ঝড়ে উপড়ে পড়া গাছটির ছবি আমার ফোনে রয়েছে। তখন আমি সাথে থেকে ওই গাছটি বিক্রি করে দিয়েছিলাম। যারা কিনেছে তারা এরইমধ্যে কান্ডটি রেখে ডালপালা কেটে নিয়েছে। কিন্তু সেই উপডানো গাছের কান্ডটি আজকে দাঁড়িয়ে গেছে।

 আমিনা মনসুর ডিগ্রি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক দিবাকর সরকার জানান, মূলত বট বা পাইকড় জাতীয় গাছগুলোর প্রধানমূল অনেক সময় নষ্ট হয়ে যায়।  চারপাশের ঝুরিমুল দ্বারা বেষ্টিত হয়ে এই গাছগুলো টিকে থাকে। সে কারণে ঝড়ে এই জাতীয় গাছ উপড়ে যায়। তবে উপড়ানো গাছ দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয়।

 কাজিপুর  উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, এমন ঘটনা আমিও লোকমুখে শুনছি। কিন্তু এমনটিতো হবার কথা নয়। সরেজমিন খোঁজ নিয়ে বিষয়টি জানান চেষ্টা করছি।


আব্দুল জলিল ১১-০৬-২০২২ ০৫:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1155 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com