রাসুলকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ সমাবেশ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১০-০৬-২০২২ ১০:৪৯ অপরাহ্ন
|
|
রাসুলকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ সমাবেশ
জি,এম স্বপ্না :
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের কর্তৃক মহানবী (সা:)কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০ জুন ) বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরে উলামায়ে কেরামদের আয়োজনে সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বের হয়ে হাটিকুমরুল রোডের চারদিকে প্রদক্ষিণ করে হাজী ইমান আলী মার্কেট চত্বরে বিশাল প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মওলানা রাকিবুল ইসলাম।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,মওলানা আব্দুল কুদ্দুস, সাংবাদিক কারিকুল ইসলাম, মওলানা আব্দুস সামাদ, ফখরুল ইসলাম ঝন্টু প্রমুখ।
এ সময় বক্তরা বলেন- বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান।! নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে। এটি জঘন্য ও ক্ষমাহীন অপরাধ। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে।
বক্তাগণ আরও বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী (সাঃ) কে অবমাননা করলে আমরা চুপ থাকবো। সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের ঈমানী দাবী। আমরা অবিলম্বে রাসূল সা. কে অবমাননাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী করছি।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১০-০৬-২০২২ ১০:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 678 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ