শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-০৬-২০২২ ০৮:৪৮ পূর্বাহ্ন |
সপ্তম শ্রেণির রিনা খাতুনের অনেক দিনের স্বপ্ন ছিলো একটা লাল বাই সাইকেলে চেপে বিদ্যালয়ে যাবে। ভ্যানচালক দরিদ্র পিতার নিকট সেেএই স্বপ্নের কথা মুখ ফুটে বলতেও পারেনি। সংসারের টানাপোড়েনের মধ্যেও সে বিনামূল্যের বই আর উপবৃত্তির টাকায় খাতা কলম কিনে চালিয়ে যাচ্ছে নিত্য দিনকার পড়ালেখা। তার অদম্য মনোভাবের পেছনে বড় অনুপ্রেরণার নাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শত প্রতিকূলতা কাটিয়ে যিনি দেশকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছেন সমৃদ্ধির চূড়ান্ত চূড়ার পথে।
রিনার মতো তামান্না, ফারজানা, নাদিরা, সামিয়া, রুমা, সালমা, সানজিদা, তাসলিমাদেরও অনুপ্রেরণার নাম শেখ হাসিনা।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রীরা গতকাল বুধবার তাদের স্বপ্নের লাল বাই সাইকেল পেয়েছে।নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দরিদ্র অথচ মেধাবী ছাত্রীদের মাঝে ৭৮টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ৭টি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা এই সুবিধা পেয়েছে। ২০২০-২১ অর্থ বছরের এলজিএসপি -৩ এর অর্থায়নে এই সাইকেল বিতরণ করা হয়েছে।
বাই সাইকেলের হ্যান্ডেল ধরে আবেগাপ্লুত রিনা খাতুন। সে জানায়, প্রতিদিন ভাবি আহা, যদি আমার একটি লাল বাই সাইকেল থাকতো! দরিদ্র বাবাকে বলতেও সাহস পাইনি। আজ প্রধানমন্ত্রীর অবদানে সেই স্বপ্ন পূরণ হলো। কিযে ভালো লাগছে! উনিই(প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমার আদর্শ।
বিকেল পাঁচটায় চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
এসময় তিনি বলেন, উন্নয়নের প্রতিটি ইস্টিশানের নাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর যুগান্তকারী পদক্ষেপ এবং নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে। এসময় ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আজ যারা বাই সাইকেল পেলে তারা এটির সুষ্ঠু ব্যবহার করবে। লেখাপড়ার মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে এখন থেকেই প্রচেষ্টা চালিয়ে যাও। একদিন তোমরাও সামনের সারিতে বসে নেতৃত্ব দিতে পারবে। সফলতা তোমাদের হাতের মুঠোয় ধরা দেবে। বুকে সাহস রেখে বাইসাইকেল চালিয়ে স্কুলে যাবে। কোন ভয় নেই তোমাদের। তবে পড়ালেখার সময় আরও বাড়িয়ে দিতে হবে।
বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। অন্যদের মধ্যে রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত, এলজিএসপির জেলা সমন্বয়ক মোহাম্মদ আক্তারুজ্জামান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com