মোহাম্মদ নাসিম স্মরণে কাজিপুরে কোরআন শরীফ ও জায়নামাজ বিতরণ
০৬ মে, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন

  

মোহাম্মদ নাসিম স্মরণে কাজিপুরে কোরআন শরীফ ও জায়নামাজ বিতরণ

আব্দুল জলিল
০৪-০৬-২০২২ ০৬:৫৪ অপরাহ্ন
মোহাম্মদ নাসিম স্মরণে কাজিপুরে কোরআন শরীফ ও জায়নামাজ বিতরণ

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার বিদেহী আত্মার শান্তি কামনায় পবিত্র কোরআন শরীফ ও জায়নামাজ বিতরণ করা হয়েছে। সোনামুখী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রানা আহমেদ তার প্রতিষ্ঠান মেসার্স মেহেনেত ট্রেডিং এর আয়োজনে সোনামুখী ইউনিয়নের মোট ১৭টি মসজিদে এসব বিতরণ করা হয়। 

শনিবার সোনামুখী হাই স্কুল মাঠে মোহাম্মদ নাসিমের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোক সভায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। 

এমন মহতী উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে মেহেনেত ট্রেডিং এর চেয়ারম্যান রানা আহমেদ বলেন,  প্রিয় নেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনায় পবিত্র কোরআন শরীফ ও জায়নামাজ বিতরণ করেছি। আল্লাহ যেন নেতাকে ওপারে  শান্তিতে রাখেন। 

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক নূরুল ইসলাম মাস্টার প্রমুখ।


আব্দুল জলিল ০৪-০৬-২০২২ ০৬:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 513 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com