মোহাম্মদ নাসিম স্মরণে সোনামুখী ইউনিয়ন আ.লীগের আলোচনাও দোয়া
০৭ মে, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন

  

মোহাম্মদ নাসিম স্মরণে সোনামুখী ইউনিয়ন আ.লীগের আলোচনাও দোয়া

আব্দুল জলিল
০৪-০৬-২০২২ ০৬:৫৩ অপরাহ্ন
মোহাম্মদ নাসিম স্মরণে সোনামুখী ইউনিয়ন আ.লীগের আলোচনাও দোয়া

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। 

সোনামুখী হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিমের পুত্র ও সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।  এতে সভাপতিত্ব করেন সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক। 

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মাস্টার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পলাশ বাবু রনি মাস্টার প্রমুখ।


আব্দুল জলিল ০৪-০৬-২০২২ ০৬:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 364 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com