শিরোনামঃ
আব্দুল জলিল ০৩-০৬-২০২২ ০৫:১৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহেদুল ইসলাম আর নেই। তিনি শুক্রবার দুপরে নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।(ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজেউন) তিনি ভূগোল ও পরিবেশ বিদ্যার শিক্ষক ছিলেন। তার বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার বাঙড়া গ্রামে।তার স্ত্রী কাজিপুরের সরকারী বঙ্গবন্ধু কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যার শিক্ষক।
জাহেদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম। তিনি এক শোকবার্তায় জানান, জাহেদুল ইসলাম একজন আদর্শ শিক্ষক ছিলেন। তার এই চলে যাওয়া মেনে নেয়া খুবই কষ্টের। আমরা আমিনা মনসুর কলেজ পরিবার তার মুত্যুতে বেদনাহত। মরহুমের আত্মার শান্তি কামনা করছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com