মিথ্যা সংবাদের প্রতিবাদে সলঙ্গায় সংবাদ সম্মেলন
২৪ এপ্রিল, ২০২৬ ০৩:২০ পূর্বাহ্ন

  

মিথ্যা সংবাদের প্রতিবাদে সলঙ্গায় সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০১-০৬-২০২২ ১১:৩০ অপরাহ্ন
মিথ্যা সংবাদের প্রতিবাদে সলঙ্গায় সংবাদ সম্মেলন
জি,এম স্বপ্না : গত ২৮ মে শনিবার অনুষ্ঠিত পুজা উদযাপন পরিষদ সলঙ্গা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি রায়গঞ্জ,তাড়াশ -সলঙ্গার মাননীয় এমপি ডা: আব্দুল আজিজ,সম্মেলনের অতিথিবৃন্দ সহ পুজা উদযাপন পরিষদ সলঙ্গা থানা শাখার নবনির্বাচিত সভাপতি /সা:সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২ টায় সলঙ্গা বাজার কদমতলা সমাজ কলাণ পাঠাগারে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,নবনির্বাচিত সাধারন সম্পাদক শ্রী গজেন্দ্রনাথ মন্ডল। লিখিত বক্তব্যে জানান,গত ২৮ মে শনিবার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পুজা উদযাপন পরিষদ সলঙ্গা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মাননীয় এমপি ডা: আব্দুল আজিজ,পুজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি /সা:সম্পাদক,কেন্দ্রীয় নেতৃবৃন্দ,সলঙ্গা থানা আ'লীগের সভাপতি/সা:সম্পাদক সহ সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে ভবেশ চন্দ্র তালুকদারকে সভাপতি এবং গজেন্দ্র নাথ মন্ন্ডলকে সা:সম্পাদক নির্বাচিত করা হয়। হিন্দু সম্প্রদায়ের একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল মাননীয় এমপি মহোদয়, সম্মেলনের অতিথিবৃন্দসহ সম্মেলনের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও পত্র পত্রিকায় অপ-প্রচার করেছে। তাই সম্মেলের ভাবমুর্তি নষ্ট কারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা,প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন,নবনির্বাচিত সভাপতি শ্রী ভবেশ চন্দ্র তালুকদার,সলঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ বাবু নরেশ চন্দ্র তালুকদার, রায়গঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী দাস, সলঙ্গা থানা মহিলা আ'লীগের সভাপতি অনিতা রানী দাস,নরেশ চন্দ্র তালুকদার,সুভাস চন্দ্র শীল, বিমল কুমার মজুমদার,বংশী মজুমদার,হিমেল পোদ্দার,মৃদুল কুমার কুন্ডু,উত্তম কুমার,সুমন ঘোষ,মিহির সাহা,নিহার সাহা,সুশান্ত কুমার তালুকদার, মোহন হালদার,রতন সরকার,উত্তম কুমার শীল সহ অনেকে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০১-০৬-২০২২ ১১:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 434 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com