অতীতের যেকোন সময়ের চেয়ে পুলিশ এখন আরও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে- অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী
০৭ মে, ২০২৬ ০১:৪৮ পূর্বাহ্ন

  

অতীতের যেকোন সময়ের চেয়ে পুলিশ এখন আরও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে- অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী

আব্দুল জলিল
৩০-০৫-২০২২ ০৬:০০ অপরাহ্ন
অতীতের যেকোন সময়ের চেয়ে পুলিশ এখন আরও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে- অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী

পুলিশের সেবা  জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী শুরু হয়েছে বিট পুলিশিং। এর মূল প্রতিপাদ্য হলো "আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি"।

সোমবার(৩০ মে) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরের বরইতলী মাঝিপাড়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত(পি্পিএম)।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরি (পিপিএম-সেবা)।   কাজিপুরের বরইতলীতে গত ৬ মে’র অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যা ঘটে গেছে তার মিমাংসা আর স্থানীয়ভাবে করার সুযোগ নেই। কেউ যেন স্থানীয়ভাবে মিমাংসার সিদ্ধান্ত না নেয়। মামলা চলছে। দোষীদের শাস্তির ব্যবস্থা করবে আদালত। তিনি আরও বলেন, জনগণের সেবার মানসিকতা নিয়ে অতীতের যেকোন সময়ের চেয়ে পুলিশ এখন আরও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। আপনারা পুলিশের কাজে সহযোগিতা করুন। আর সহযোগিতার বড় প্লাটফর্মের নামই হচ্ছে বিট পুলিশিং। এখানে যে কেউ তাদের এলাকার নানা সমস্যা নিয়ে কথা বলতে পারে। এতে করে পুলিশ এবং জনগণের মধ্যে একটি আস্থার সেতুবন্ধন তৈরি হয়। 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। অন্যদের মধ্যে কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন, কাজিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, কাজিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন ।  


আব্দুল জলিল ৩০-০৫-২০২২ ০৬:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 482 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com