আবদুল গাফফার চৌধুরীর মরদেহে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের পুষ্পার্ঘ্য অর্পণ
০৭ মে, ২০২৬ ০৪:০৪ পূর্বাহ্ন

  

আবদুল গাফফার চৌধুরীর মরদেহে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের পুষ্পার্ঘ্য অর্পণ

আব্দুল জলিল
২৮-০৫-২০২২ ০৫:৫৩ অপরাহ্ন
আবদুল গাফফার চৌধুরীর মরদেহে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের পুষ্পার্ঘ্য অর্পণ

স্টাফ রিপোর্টারঃ আজ (২৮ মে) দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রয়াত  প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট বুদ্ধিজীবী, স্বাধীনতা পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফফার চৌধুরীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটি।

'আমার ভাইয়ের রক্তে রাঙানো' কালজয়ী গানের রচয়িতা বিশিষ্ট প্রবীণ সাংবাদিক, বুদ্ধিজীবী ও স্বাধীনতাপদক প্রাপ্ত লেখক আব্দুল গাফফার চৌধুরী (৮৮) ১৯ মে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জোটের কেন্দ্রীয কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকার, সুরকার, অভিনেতা  চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম বলেন, আব্দুল গাফফার চৌধুরী তাঁর মেধা-কর্ম ও লেখনিতে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেছেন ও বাঙালির অসাম্প্রদায়িক মননকে ধারণ করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বিজ্ঞ ও পুরোধা ব্যক্তিত্বে হারালো। আমরা আমাদের জোটের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

 এসময় উপস্থিত ছিলেন জোটের যুগ্ন সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, এস বিজয়, সাংগঠনিক সম্পাদক  রহিমা আক্তার রিনা, দপ্তর সম্পাদক এবি সিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী, ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক রিপন আহসান ঋতু।

 


আব্দুল জলিল ২৮-০৫-২০২২ ০৫:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 325 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com