সলঙ্গায় ট্রাক - লেগুনা সংঘর্ষে ৫ জন নিহত : আহত ৬
১৯ এপ্রিল, ২০২৬ ০৩:২৭ পূর্বাহ্ন

  

সলঙ্গায় ট্রাক - লেগুনা সংঘর্ষে ৫ জন নিহত : আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৬-০৫-২০২২ ১১:২১ পূর্বাহ্ন
সলঙ্গায় ট্রাক - লেগুনা সংঘর্ষে ৫ জন নিহত : আহত ৬
জি,এম স্বপ্না : সিরাজগঞ্জের সলঙ্গায় পাথর বোঝাই ট্রাক-লেগুনা সংঘর্ষে ৫ কৃষি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) ভোররাতে দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ১ নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাসাবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাতের দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে লেগুনাটি নাটোরের দিকে দিকে যাচ্ছিল। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক গোজা ১ নং ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ছয়জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ ও রাজশাহী হাসপাতালে পাঠানো হয়। পরে আহতদের মধ্যে আরও একজন মারা যান। দুর্ঘটনা কবলিত লেগুনা ও ট্রাক হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরে প্রস্তুতি চলছে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৬-০৫-২০২২ ১১:২১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 729 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com