কাজিপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
০৭ মে, ২০২৬ ০৫:০৯ পূর্বাহ্ন

  

কাজিপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আব্দুল জলিল
২৩-০৫-২০২২ ১০:৪৬ অপরাহ্ন
কাজিপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কাজিপুরের উদগাড়ি গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান মারা গেছেন। (ইনা লিল্লাহে   ..... রাজেউন)। মৃতকালে তার বয়স হয়েছেল ৬৫ বছর।  তিনি উদগাড়ী গ্রামের মৃত আব্দুস সোবাহান চেয়ারম্যানের পুত্র। মৃত্যুকালে  তিনি স্ত্রী  ২ পুত্র  ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 মৃত্যুবরণকারী মৃক্তিযোদ্ধা আব্দুর রহমানের পারিবারিকসূত্রে জানা গেছে,  গত রবিবার (২২ মে)  বিকেলে আব্দুর রহমান অসুস্থ্য হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে  মৃত্যু হয়।  সোমবার (২৩ মে) সকাল ১০ টায় উদগাড়ি হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়। দাফন ও গার্ড অব অনার অনুষ্ঠানে  উপজেলা  নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, কাজিপুর থানার অফিসার ইন চার্জ শ্যামল কুমার দত্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী ইউনুছ উদ্দিন,ডেপুটি কমান্ডার গাজী আব্দুস ছালাম, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম  রাঙ্গা, উদগাড়ী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ ও মুক্তিযোদ্ধার আতীœয়স্বজন উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ২৩-০৫-২০২২ ১০:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 387 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com