নিজ বাড়িতে টয়লেট নির্মাণ করেছি - প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন
০৭ মে, ২০২৬ ০৫:১০ পূর্বাহ্ন

  

নিজ বাড়িতে টয়লেট নির্মাণ করেছি - প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন

আব্দুল জলিল
২৩-০৫-২০২২ ১০:১২ পূর্বাহ্ন
নিজ বাড়িতে টয়লেট নির্মাণ করেছি - প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন

স্টাফ রিপোর্টারঃ নিজের বাড়িতে বাপদাদার সম্পত্তির উপর বাস করছি এবং প্রয়োজনে আমার বাড়ির মধ্যে চয়লেট নির্মাণ করেছি। এমন তথ্য জানিয়ে প্রাকাশিত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন কাজিপুরের হরিণাথপুর গ্রামের  মোকলেছুর রহমান, আল আমিন ও মোহাম্মদ মনিরুজ্জামান। গতকাল(২২ মে) দুপুরে সরেজমিন আল আমানিরে বাড়িতে গিয়ে কথা হয় তার সাথে। এসময় তিনি নিজের বাড়ির মধ্যে  তার ব্যবহৃত টয়লেট দেখান। সেখানে উপস্থিত গ্রামের একাধিক ব্যক্তিতে এ বিষয়ে জিজ্ঞাসা করে জানা গেছে, আল আমিনের প্রতিবেশী খোশমাহমুদের স্ত্রী পিয়ারা খাতুন দুর্দান্ত প্রকৃতির মহিলা। এরইমধ্যে তিনি তার স্বামীর নিকট থেকে সব সম্পত্তি নিজ নামে লিখে নিয়েছেন। প্রতিবেশী আল আমিনরা কিছু বললেই মামলা মোকর্দমায় তাদের ফাঁসিয়ে দেন। এরইমধ্যে কয়েকটি মামলা তাদের নামে ওই পিয়ারা খাতুন করেছেন যা বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে কথা হয় পিয়ারা খাতুনের সাথে। তিনি জানান, ওই স্থানটিতে(টয়লেট নির্মাণের স্খান)  আমার শ্বশুরের কবর ছিলো। আজ থেকে ৩৬ বছর আগে তিনি মারা যান। ওই সম্পত্তি নিজেদের দাবী করে তিনি বলেন, পুলিশের ভয় দেখিয়ে আল আমিনরা ওই জমি দখলে নিয়েছে। এসময় ওই জমির স্বপক্ষ্যে কোন কাগজপত্র আছে কিনা দেখতে চাইলে তিনি বলেন আছে। কিন্তু তিনি তা দেখাতে পারেননি।


আব্দুল জলিল ২৩-০৫-২০২২ ১০:১২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 392 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com