শিরোনামঃ
আব্দুল জলিল ২০-০৫-২০২২ ০৭:০০ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনাতায়নে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও “জন্মশতবর্ষে জাতির পিতা” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার বিকাল ৪টায় এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এমপি।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ-১ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক জনাব শেখ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রাশেদুল ইসলাম রাজিব প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com