তরুণ ঔপন্যাসিক রিপন আহসান ঋতু পাচ্ছেন বামিহাল সাহিত্য পুরস্কার
১৯ এপ্রিল, ২০২৬ ০২:৪১ অপরাহ্ন

  

তরুণ ঔপন্যাসিক রিপন আহসান ঋতু পাচ্ছেন বামিহাল সাহিত্য পুরস্কার

আব্দুল জলিল
১৭-০৫-২০২২ ০৯:৪৫ অপরাহ্ন
তরুণ ঔপন্যাসিক রিপন আহসান ঋতু পাচ্ছেন বামিহাল সাহিত্য পুরস্কার

স্টাফ রিপোর্টারঃ

বাংলা সাহিত্যের  সম্ভাবনাময় তরুণ উপন্যাসিক রিপন আহসান ঋতু পাচ্ছেন এবছর বামিহাল তরুণ সাহত্যি পুরস্কার ২০২২। বগুড়া (শরপুর) থেকে প্রকাশতি ছোটকাগজ বামিহাল যুগর্বষ পর্দাপণ উপলক্ষে এ পুরস্কার ঘোষণা কর।

২০২০ সালে অমর একুশে বইমলোয় প্রকাশ হয় কথাসাহিত্যিক রিপন আহসান ঋতুর প্রথম উপন্যাস গল্পের মোড়কে মানুষ’। বইটি প্রকাশ করে শুদ্ধপ্রকাশ। উপন্যাসটি প্রকাশরে পরই  নজর কাড়ে পাঠকের।  গল্পের মোড়কে মানুষ উপন্যাসে লেখক সামান্য ইঙ্গিত থেকেই ব্যক্তি বিশেষের বহুমাত্রিক ছবি এঁকছেনে। পুরো উপন্যাস জুড়েই রয়েছে ভাষার কাব্যিক সুবাস। তার লেখালেখির ভাষা আলাদা, প্লটও ভিন্ন। গল্পের গাঁথুনীতে সাবলীল সুর আর স্বকীয় বৈশিষ্টের কারণেই দ্রত ছড়িয়ে পড়েছে তার লেখক-খ্যাতি।

পড়াশোনা দর্শনে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর। আমাদের কাহিনি-সর্বস্ব কথাশিল্পের যুগে তিনি দার্শনিকতায় ঋদ্ধ একজন লেখক। বিনোদন এবং সময়ক্ষেপণ যে-সব কাহিনিভ‚ক পাঠকের লক্ষ, তাদের পছন্দ হবে না রিপন আহসান ঋতুকে, তবে বোদ্ধা পাঠক এবং সমালোচকদের দৃষ্টি আকর্ষণে ইতমধ্যে সক্ষম হয়েছেন তিনি। সাহিত্যের প্রায় সব শাখায় কাজ করেছেন। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত কলাম লিখছেন। এ পর্যন্ত তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো ‘গল্পের মোড়কে মানুষ।

গল্পগ্রন্থ, যাদুর নীল বেলুন। প্রবন্ধগ্রন্থ, অতঃপর প্রহসন। এবার অমর একুশে বইমেলায় ‘ ভাঙনের উৎসব’ শিরোনামে প্রকাশিত হতে যাচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও ঠাঁট নামের একটি আদুরে ভাঁজপত্র সম্পাদনা করেন তিনি। লেখালেখির জন্য পেয়েছেন ফ্রেন্ডস পদক-২০১৯, পাঠকপণ্য পাঠশালা পুরস্কার-২০১২। বর্তমানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে কর্মরত।

 


আব্দুল জলিল ১৭-০৫-২০২২ ০৯:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1091 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com