শিরোনামঃ
আব্দুল জলিল ১৭-০৫-২০২২ ০৯:০৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী জাতীয় শিশু পুরস্কার উপলক্ষ্যে নানা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ আদর্শ একাডেমিতে সঙ্গীত চিত্রাঙ্কন, হামদ নাত, নৃত্য বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ নানা বিষয়ে অংশ নেয়। এতে নৃত্যে ক বিভাগে প্রথম হয়েছে অন্যরকম বিদ্যানিকেতনের বিথি খাতুন। খ বিভাগে প্রথম হয়েছে একই বিদ্যালয়ের সুবর্ণা জেসমিন।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে ক বিভাগে সামাইয়া খাতুন, দ্বিতীয় হয়েছে জিনাতুন আরা।
এই সাফল্য বিয়য়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াছিন আলী জানান, প্রতি বছরেই আমরা উপজেলায় নানা প্রতিযোগিতায় অংশ নেই।ধারাবাহিকভাবে আমরা নজরকাড়া পারফরমেন্স করে নিজস্ব একটি স্থান করে নেই। আজকেও আমাদের দুজন জেলায় যাবার ছাড়পত্র পেয়েছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com